রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লান্ত পৃথিবীর পাশে
তৌহিদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৩৩ এএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ৮:৫৯ পিএম  (ভিজিট : ৭৫)
X

পার্থীব্য অনাচারে আজ 
আমি বড় ক্লান্ত,
শব্দগুলোও যেন হাঁপিয়ে 
ওঠে বুকের ভেতর
চারদিকে অদৃশ্য ধুলো—
মানুষের ভেতর জমে থাকা 
অমানবিকতার।
হাসি মুখগুলোও আজ 
কেমন কৃত্রিম লাগে,
চোখে চোখ রাখলে দেখি 
শূন্যতার দাগ,
ভালোবাসা শব্দটা আছে—
কিন্তু তার উষ্ণতা যেন 
কোথাও হারিয়ে গেছে।
আমি বসে থাকি একা
সময়ের সিঁড়িতে হেলে পড়া 
এক বিকেল হয়ে,
ভাবি এ পৃথিবী কি 
কখনও সত্যিই সুন্দর ছিল?
তখন হঠাৎ একটুকরো 
বাতাস এসে বলে—
সবকিছু শেষ হয়ে 
যায়নি এখনো,
এই ক্লান্তির মাঝেও
অনুভবের ছোঁয়া,
অন্ধকারের ভেতরেও সে 
খোঁজে এক ফোঁটা আলো, 
একটুকরো সত্য।
তাই ক্লান্ত হও, তবু 
ভেঙে পড়ো না,
বিষণ্ন হও, তবু 
থেমে যেও না—
তোমার এই অনুভবই
এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে 
এক নীরব প্রতিবাদ।

আ. দৈ/কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিল্প সাহিত্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝