রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের কাজ দ্রুত শেষ করুনঃ প্রধান উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:২৭ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৫ ৭:৩৪ পিএম  (ভিজিট : ১৭১)
X

রাজধানীর শেরে বাংলা নগরে গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।   মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা পরিদর্শন করেছেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ‍্যুত্থাণের প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে।  পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা নির্মাণাধীন এলাকায় পৌঁছে সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিল্প সাহিত্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝