রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্নকে সাহসে রূপ দেওয়ার গল্প,‘গোপন স্বপ্নের খোঁজে’
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৩:৫৯ পিএম  (ভিজিট : ৭৫)
X

বাংলা ভাষা ও সাহিত্যের সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা–তে উন্মোচিত হয়েছে সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ–এর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে। কিশোরদের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার গল্প নিয়ে রচিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী–এর মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।

তিনি বলেন, “কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক গল্পের গুরুত্ব অনেক বেশি। এই বইয়ে কিশোরদের সংশয়, স্বপ্ন ও তাদের মনের গোপন অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ ধরনের বই কিশোরদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী হতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর প্রকাশনী। প্রকাশক মাশফিক তন্ময় বলেন, “কিশোরদের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণামূলক গল্পের বই খুব প্রয়োজন। ‘গোপন স্বপ্নের খোঁজে’ সেই চাহিদা পূরণ করবে এবং তরুণ পাঠকদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক পলাশ মাহাবুব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামান।

সাহিত্যিক পলাশ মাহাবুব বলেন, “কিশোরদের স্বপ্ন, ভয় ও দ্বিধা—এসব বিষয় নিয়ে গল্প লেখা খুব গুরুত্বপূর্ণ। এই বইয়ের গল্পগুলো কিশোরদের নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে সাহায্য করবে এবং তাদের সাহসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

উপসচিব কাজী সায়েমুজ্জামান বলেন, “বর্তমান সময়ে কিশোরদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটি কিশোরদের ইতিবাচক চিন্তা ও স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে উৎসাহ দেবে।”

লেখক এম এম বাদশাহ বলেন, “বইটির প্রতিটি গল্পে কিশোরদের জীবনের বাস্তবতা, তাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের সাহসিকতার কথা তুলে ধরার চেষ্টা করেছি।”

সাংবাদিক নয়ন মুরাদ–এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই বইয়ের মূল বার্তা হলো—স্বপ্নকে লুকিয়ে রাখলে ভয় বাড়ে, কিন্তু পরিকল্পনা করে এগোলে পথ খুলে যায়।”

লেখককের তৃতীয় গ্রন্থ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা–তে বর্ষা দুপুর প্রকাশনী–র স্টলে। কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাহিত্যপ্রেমীরা।
 
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম হাসান রুবেল, এআই বিশেষজ্ঞ মশিউর রহমান প্রান্ত, সাংবাদিক এফ এম বায়জিদ, ব্যাংকার প্রদীপ বিশ্বাস, শিশু শিল্পী প্রত্যয় ও শৈল্পিক স্বপ্ন’র প্রতিষ্ঠাতা নাজনীন খানম প্রমুখ।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিল্প সাহিত্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝