রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল ও সুনামগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

সমৃদ্ধির পথধরে বরিশালের বানারীপাড়ায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজারে উপশাখার উদ্বোধন করেছে এনআরবিসি ব্যাংক । রোববার (২৩ ফেব্রুয়ারি) এই উপশাখা দুটির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি  হিসেবে বানারীপাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও  ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ আব্দুল হালিম, টরকী শাখার ব্যবস্থাপক মো: পীরজাদা পারভেজ, ইন্দুরহাট শাখার প্রধান মো: কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো: এনায়েতুর করিম প্রমুখ।

প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহজে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক।


একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজার উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোনের প্রধান  মো: কামরুল হাসান। এ সময় সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের তালুকদার, জেএম নিট এপারেলের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম বাবুল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উভয় অনুষ্ঠানে অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝