রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অথরাইজড ইকোনমিক অপারেটরের স্বীকৃতি পেল জিপিএইচ ইস্পাত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ৯১)
X

দেশের শীর্ষস্থানীয় স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল-এ আয়োজিত বাংলাদেশ কাস্টমসের আধুনিকায়ন এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২৮, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে এইও মডিউল সংযোজন এবং এক্সপোর্ট ইম্পোর্ট হাব এর উদ্বোধন অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


এই স্বীকৃতি লাভের মাধ্যমে জিপিএইচ ইস্পাত লিমিটেড আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা ও সাপ্লাই চেইন নিরাপত্তা মেনে চলার ক্ষেত্রে তাদের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেছে। ফলে, শুল্ক নিষ্পত্তি প্রক্রিয়া আরও গতিশীল হবে, পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোম্পানির গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা সুসংহত হবে। এর মাধ্যমে দেশের শিল্প ও উৎপাদন খাতে জিপিএইচ ইস্পাতের অগ্রণী অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।

জিপিএইচ ইস্পাত বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের রড এবং বিলেট উৎপাদন করে আসছে। দেশের অর্থনীতিতে অবদান রাখার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইস্পাতপণ্য উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ চীনে বিলেট রপ্তানি করছে, যা বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি বাণিজ্যে সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।


র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝