রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মকর্তাদের গৌরবোজ্জ্বল অবদানকে স্বীকৃতি জানিয়েছে এবি ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৩৯)
X

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের সাবেক কর্মকর্তাদের গৌরবোজ্জ্বল অবদানকে স্বীকৃতি জানাতে এক মেলবন্ধনের আয়োজন করেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান এবং সাবেক চেয়ারম্যান ফয়সাল মোরশেদ খানের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্ট সদস্যসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যাংকের সাবেক কর্মকর্তাবৃন্দ তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা তুলে ধরেন ও ব্যাংকের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।


র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝