রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একুশে চেতনার প্রতিফলন '২৪ শে অভ্যুত্থানে -ইবি উপাচার্য
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৩০)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, '৪৭ এর পরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির জাগরণ শুরু হয়েছিল। সেই প্রতিরোধের চেতনায় আবার একাত্তরের পরিণতি। সেই চেতনায় এইবার ২৪ এর অভ্যুত্থান। একুশের চেতনায় এমন সাহিত্য সভা সত্যি প্রশংসনীয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে একুশের কথা ও কবিতা শীর্ষক সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন প্রথম শহীদ মিনারে (বটমূল) এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাংগীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ডিন উপস্থিত ছিলেন। এছাড়া, আরও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ'সহ প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ ইবির প্রথম শহিদ মিনারের স্থানে একটি মঞ্চ বানানোর দাবি উত্থাপন করেন।  সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, বাংলা হলো অস্তিত্বের ভাষা। বাংলায় যত স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি,  আমাদের ছোট্ট খুকু যেভাবে তার মা কে আদর করে ডাকতে পারে পৃথিবীর আর  কোনো ভাষায় এতো সুন্দর করে আবেগ দিয়ে বলতে পারে না।

আ. দৈ./ কাশেম/ সাকিব 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝