রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাঙামাটিতে বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদের জানাজা সম্পন্ন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৫ পিএম  আপডেট: ২২.০২.২০২৫ ৯:৩০ এএম  (ভিজিট : ২৬৪)
X

রাঙামাটিতে বর্ষীয়ান সাংবাদিক, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ-এর জানাজা আজ সকাল ১০টায় রাঙামাটি শহীদ শুক্কুর মাঠে সম্পন্ন হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মাররুফ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাঙামাটির সকল গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ।

উল্লেখ্য, গতকাল ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাত ৯টা ৩৭ মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সাংবাদিক একেএম মকছুদ আহমেদ-এর মৃত্যু সংবাদে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, সেক্রেটারি মো. মনছুরুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক জুঁই চাকমাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ডায়াবেটিসজনিত জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে রাঙামাটির সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনলাইন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।


আ. দৈ. / কাশেম/ সাখাওয়াত


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝