রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনতা ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ২০৩)
X

জনতা ব্যাংকের সব ব্যবসায়িক সূচকে বড় অগ্রগতি সৃষ্টি ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মোঃ মজিবর রহমান। 

এই কর্মসূচির মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়সহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে জনতা ব্যাংককে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে তিনি এ  কর্মসূচি সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের তিনি নির্দেশ প্রদান করেন। 

এ সময় ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে ব্যাংকের সর্বস্তরে কর্মচাঞ্চল্য সৃষ্টি ও গতিশীলতা বৃদ্ধি পাবে। পাশপাশি যে সমস্ত নির্বাহী ও কর্মকর্তা লক্ষ্যমাত্রার শতভাগ সফলতা অর্জন করতে পারবেন তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন । 

ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ কর্মসূচির উদ্বোধনকালে  উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মো: ফয়েজ আলম ও মো: নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), মহাব্যবস্থাপকবৃন্দসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এছাড়া অনলাইনে সকল বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস ও শাখা প্রধানগণ সংযুক্ত ছিলেন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝