রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমসি কলেজে রাতভর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে
সিলেট প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৭৮)
X

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ, তাকে মারধর করেছে শিবির কর্মীরা। ফেসবুকে গণঅভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্যের জেরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার যুবকের নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রিয়াদ ইসলামি সংগঠন তালামীযে ইসলামিয়ার সক্রিয় কর্মী।

রিয়াদ জানান, হামলাকারীদের তিনি আগে থেকে চেনেন। নাম জানেন কিনা, এমন প্রশ্নে ঈসমাইল, সাদমান, রিয়াদ, আদনানসহ বেশ কয়েকজনের কথা উল্লেখ করেন রিয়াদ। বলেন, নাম উল্লেখ ব্যক্তিরা রড দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক পেটান।

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শিবির ক্যাম্পাসে ভিন্নমতের অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। শুধু ফেসবুকে একটি মন্তব্যের মতো তুচ্ছ ঘটনায় সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি।

যদিও এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান এই ঘটনার সাথে তার সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তৃতীয় পক্ষকে ব্যবহার করে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম রিয়াজ বলেন, আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে, এজন্য তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা চাই শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশে থাকুক। এদিকে, এমসি কলেজের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝