রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ১২
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম  আপডেট: ২০.০২.২০২৫ ৫:২৩ পিএম  (ভিজিট : ১৫০)
X

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশব্যাপী চলা ডেভিল হান্ট অপারেশন কার্যক্রম পরিচালনার চলমান অভিযানে গেল ২৪ ঘন্টায় সাভার ও  আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা ও আশুলিয়া  থানা পুলিশ ।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরে সাভার মডেল থানায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। 

সাভার মডেল থানা  ও আশুলিয়া থানার নেতৃত্বে সাভার ও আশুলিয়া থানা এলাকার বিভিন্ন জায়গা ২০ ফেব্রুয়ারী   “অপারেশন ডেভিল হান্ট" পরিচালনার মাধ্যমে  সাভার মডেল থানা ও আশুলিয়া মডেল থানা পুলিশ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা ও হতাহতের সহিত জড়িত থাকার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে। 

সাভার মডেল থানায় গ্রেফতারকৃতরা হলেন,  ১। মোঃ সাব্বির আহম্মেদ  রাসেল(২৫),যুগ্ম সাধারন সম্পাদক,ঢাকা জেলা ছাত্রলীগ, ২। মোঃ নুরুল ইসলাম (৪৫), (সভাপতি, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, ভাকুর্তা ইউনিয়ন), ৩। জালাল হাওলাদার(৪৫),যুগ্ম আহবায়ক,মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, সাভার থানা ৪। মোঃ ইসমাইল(৩৩),যুগ্ম সাধারন সম্পাদক, সাভার উপজেলা ছাত্রলীগ ৫। সাইদুল(৪৫), সেচ্ছাসেবকলীগ কর্মী ৬। আলাউদ্দিন খান,(৪৫),আওয়ামীলীগ কর্মী), মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাভার মডেল থানা কর্তৃক তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশুলিয়া  থানায় গ্রেফতারকৃতরা হলেন ১। আব্দুর রহমান (৪৩), (সাবেক এমপি মির্জা গেলাম আজমের বিশ্বস্থ সহযোগী ও ধামনোনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য), ২। মোঃ রাইতুল ইসলাম (২৪), (পাথালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি  ৩। রকি আহম্মেদ (২১), (ধামসোনা ইউনিয়নের যুবলীগের সদস্য) ৪।
মোঃ হাসান (১৮), (পাথালিয়া ইউনিয়নের ছাত্র লীগের সদস্য) ৫। মোঃ এনামুল হোসেন (২২)৬। মোঃ সাজু সাইফ  ইং ২০/০২/২০২৫ খ্রি. তারিখে গ্রেফতার করা হয়েছে। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত ১২ জনকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। 

আ. দৈ. /কাশেম/  নিলয়


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝