রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫০০ টাকা কেজিতে শিয়ালের মাংস বিক্রি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম  আপডেট: ১৯.০২.২০২৫ ১০:৪৯ পিএম  (ভিজিট : ২১৯)
X

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রকাশ্যে শিয়াল জবাই করে টাকায় মাংস বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গল্লাক বাজারে মঙ্গলবার বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের খলিল ও তার সহোদর মাছবাজার সংলগ্ন এলাকয় শিয়ালের মাংস বিক্রি করেন। তারা শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করে মানুষকে মাংস কিনতে উদ্বুদ্ধ করেন। অনেকেই প্রতি কেজি ৫০০ টাকা দরে মাংস কিনে নেন।

অভিযুক্ত খলিল জানান, মঙ্গলবার দুপুরে শিয়ালটি জালে আটকা পড়ে। পরে শিয়ালকে জবাই করে মাথা, চামড়া ও মাংসকে সাজিয়ে খোলা বাজারে বিক্রি করা হয়।

এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস 




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝