রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাতৃভাষা দিবস উপলক্ষে সিংগাইরে ৫ দিনব্যাপি অনুষ্ঠান উদ্বোধন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৭৯)
X

প্রতি বছরের ন্যায় এবারও ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে ৫ দিন ব্যাপি রফিকনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে"একুশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন,ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের সভাপতি(ভাষাশহিদের অনুজ) বীর মুক্তিযোদ্ধা মো.খোরশেদ আলম।

 মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়নের ভাষাশহিদ রফিক মঞ্চ রফিকনগর এলাকায় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান সাগর ও এ্যাড.মিজানুর রহমানের  পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,মানিকগঞ্জ  জেলা বি এন পির আহবায়ক আফরোজা খানম রিতা  বলেন,যে ভাষায় আমি"মা"ডাক শুনেছি সে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলছি,সে বাংলা ভাষা আমার গর্ব অহংকার । এ ভাষা অর্জনে যারা শহিদ হয়েছে তাদের মনে রাখতে হবে। তিনি আরো বলেন,দেশ প্রেম আমাদের মূল লক্ষ্যে।  

কিছুদিন আগেও আমরা কথা বলতে পারিনি মুখে তালা দেয়া ছিলো শহিদ রফিকের মত আবু সাঈদ শহিদ হয়ে আমাদের তালা খুলে দিয়েছে। এ ভাষার আন্দোলন আমরা করেই যাচ্ছি। আমাদের গভীর ভাবে চিন্তা করতে হবে। শহিদ রফিকের নামে সড়ক হয়েছে সেতু হয়েছে। ভবিষ্যতে স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা পর্যাপ্ত ভাবে আসতে হবে। এমন কিছু করতে হবে যাতে সারাজীবন মানুষ মনে রাখে পরবর্তী বংশধর যেন রফিকের নাম ভুলে না যায়। ভোটের  মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করুন। জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো বলেও জানান তিনি। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন খান,জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও পিপি এ্যাড.আ.ফ.ম নুরতাজ আলম বাহার,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ ত ম জহির আলম খান লোদী,উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান,পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূইয়া জয়,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মো.মাহবুবুর রহমান মিঠু,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন,ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ,সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এ সময় জেলা উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ. দৈ./ কাশেম /রিপন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝