রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত নেতা আজহারুল'র মুক্তির দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৬০)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবী ও জামায়াতের নিবন্ধন ফেরতের দাবীতে সিরাজগঞ্জের বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(১৮ ফেব্রুয়ারী ২০২৫), মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সিরাজগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম বলেন, আমরা জামায়াতে ইসলামীর সেই কর্মী যারা জেলখানায় পঁচা কম্বলের উপর শুতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করেছি। মানুষের জন্য যেটুকু মৌলিক অধিকার ছিলো সেটা থেকেও আমরা বঞ্চিত হয়েছি বছরের পর বছর। আমরা নিষ্ঠুরতম প্রতিহিংসার স্বীকার হয়েছি। 

তিনি আরও বলেন, ছাত্রদের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার ৬ মাস অতিবাহিত হয়েছে। এযাবৎ কাল জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি, আজ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি এবং আমাদের কেন্দ্রীয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনো মেলেনি। আমরা এই সরকারকে বলতে চাই অনতিবিলম্বে আমাদের দাবী মানতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ৬ মাস অতিবাহিত হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসনের মধ্যে এখনো কিছু প্রেতাত্মা রয়ে গেছে। যার জন্য একটি সুশৃঙ্খল বৃহত্তর ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনো ফেরত পায়নি। এমনকি আমাদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তিও মেলেনি। তাকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দিয়ে রাখা হয়েছে। তাকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই তার ফাঁসির রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি। 

বিক্ষোভ সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে আবারো বাজার স্টেশনে এসে সমাপ্ত হয়। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝