রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রায়োরিটি গ্রাহকদের জন্য ইস্টার্ন ব্যাংকের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেশন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

ইস্টার্ন ব্যাংক নিজস্ব প্রায়োরিটি গ্রাহকদের জন্য ‘ক্যান্সার এবং লিভার হেলথ’ শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করে। সম্প্রতি তাদের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালসের সহযোগিতায় আয়োজিত হয় সেশনটি।

মাউন্ট এলিজাবেথ হসপিটালসের বিশেষজ্ঞ ডঃ লুই হক ফুং এবং ডঃ ফু কিয়ান ফং লিভার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিভিন্ন রোগের কারন, এর প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ে বিশদ আলোচনা করেন। তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদান করেন।

সেশনে ইস্টার্ন ব্যাংকের রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক; আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের কান্ট্রিম্যানেজার- বাংলাদেশ, চীন ও মায়ানমার জ্যাক ট্যান এবং বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জাহিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝