রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৮০)
X

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, আজ সকালে কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত। এ সময় একই লেনে পেছনে আসা ইমাত পরিবনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে পাঁচটি গাড়ির দুর্ঘটনায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্থ গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝