রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাফিক সমস্যার দ্রুত সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৯ পিএম   (ভিজিট : ২৫৪)
X


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে পুলিশ ও দেশসেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশনা দিয়েছেন ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

ঢাকার দুই কোটি মানুষের যানজট সমস্যার ‘দ্রুত ও কার্যকর সমাধান’ খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দেন অধ্যাপক ইউনূস।তিনি বলেন, ‘আমাদের যানজট কমাতে হবে। আমাদের অবিলম্বে একটি সমাধান খুঁজে বের করতে হবে।’

ট্রাফিক পুলিশকে প্রাথমিকভাবে কিছু যানজটবিরোধী প্রকল্প গ্রহণ করতে বলা হয়েছিল, যেমন- ২-৩টি মূল সড়কে ছোট স্টেশনগুলোতে বাস থামার সময় দুই মিনিটেরও কম নির্ধারণ করা এবং পরবর্তীতে ধীরে ধীরে অন্য সড়কেও এই পদ্ধতি প্রয়োগ করা।

বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহায়তায় নিয়ে অন্তত একটি ট্রাফিক এলাকায় প্রয়োগের জন্য দেশের জন্য উপযোগী কিছু সমাধান খুঁজে বের করতে বলা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিগন্যালিং ব্যবস্থা ঠিক করতেও বলা হয়েছে।

বৈঠকে পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন তথ্যচিত্র তুলে ধরেন।তিনি বলেন, শুধু ঢাকা শহরের যানজটে দেশের বছরে অন্তত ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েনের পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

আগামী সপ্তাহের শেষের দিকে সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।বৈঠকে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো: হাদিউজ্জামান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ। সূত্র : ইউএনবি

আ. দৈসিক / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝