রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় সিরাতুন্নবী (স:) উপলক্ষে দোয়া ও আলোচনা
মিজানুর রহমান, বগুড়া:
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৬ পিএম   (ভিজিট : ২৬৩)
X


সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মনোয়ার হোসেন। বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রেজাউল হাসান রানু, আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, মাওলানা বেলায়েত হোসেন, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, এফ শাহজাহান, মমিনুর রশিদ শাইন, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল প্রমূখ।

প্রধান আলোচক বলেন, রাসুল (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য অনুস্বরনীয়। রাসুুলের পূর্ণাঙ্গ অনুস্বরণ ছাড়া ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির কোন বিকল্প নাই। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বগুড়ার মরহুম সাংবাদিকদের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।  


আ. দৈসিক / কাশেম/ মিজানুর



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝