রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১১ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৪:১৩ পিএম  (ভিজিট : ২৪২)
নিহতের ঘটনায় স্বজনরা আহাজারি করছেন।
X

নিহতের ঘটনায় স্বজনরা আহাজারি করছেন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: লিমন বেপারী (২২) ও নয়ন হাওলাদার (২৩)। লিমন শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে এবং নয়ন একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। মাঝপথে পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
 
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং ঢাকা নেয়ার পথে আরেকজন মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝