রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬ পিএম   (ভিজিট : ২৩২)
X

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপন করে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি।
 
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝