রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৬ পিএম   (ভিজিট : ২৩২)
বাসের ধাক্কায় উল্টে যায় পিকআপ।
X

বাসের ধাক্কায় উল্টে যায় পিকআপ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও সবজিবাহী পিকআপে থাকা অজ্ঞাত এক হেলপারের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপে থাকা হেলপারের মৃত্যু হয়।

অপরদিকে রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামে এক মোটসারসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী সবজিভর্তি একটি পিকআপ অতিরিক্ত লোডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। পরে উল্টে যাওয়া পিকআপকে পেছনে থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপ রেখে পালিয়ে যান চালক।

এছাড়া রাত ৯টার দিকে ফাঁসিতলা নামক এলাকায় হঠাৎ করে মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক তারা মিয়ার (৩৮) মৃত্যু হয়। পেশায় অটোবাইক চালক তারা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার আসাদুজ্জামান জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

এএস//





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝