রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূঞাপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ এএম  আপডেট: ১৬.০২.২০২৫ ২:১৩ পিএম  (ভিজিট : ১৭৭)
X

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দারাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান (ভিপি)। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোঃ আলম মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাজিমুল ইসলাম নুরু, সদস্য সচিব আরিফুল ইসলাম রফিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, কৃষক দল, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.দৈ. / কাশেম/ আমিনুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝