রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংক ও সিকদার ইনস্যুরেন্স কোম্পানির মধ্যে সমঝোতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ পিএম  আপডেট: ১৫.০২.২০২৫ ৭:৪৯ পিএম  (ভিজিট : ১১৩)
X


সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং সেবা যেমন পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য আর্থিক সমাধান প্রদান করা হবে।  

সাউথইস্ট ব্যাংক পিএলসির. ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শেখ আব্দুর রফিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।  

এই চুক্তির আওতায়, সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

এ উপলক্ষে, নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “বাংলাদেশের বিমা খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সহযোগিতা কর্পোরেট ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করবে এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করার প্রতিশ্রুতির প্রতিফলন করবে। আমরা দীর্ঘমেয়াদী এবং সফল একটি অংশীদারিত্বের প্রত্যাশা করি।”  

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝