সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিসি সম্মেলনের রোববার, আলোচ্য সূচি থাকছে যা
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম  আপডেট: ১৫.০২.২০২৫ ৫:১৪ পিএম  (ভিজিট : ২১৭)
তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি) রোববার (১৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
X

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি) রোববার (১৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি) রোববার (১৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করা হবে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

তিনি বলেন, তিন দিনব্যাপী সম্মেলনে ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৫৪টি প্রস্তাব তুলে ধরা হবে। এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্ত সমূহের ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আগের সরকারের অগ্রাধিকার মূলক অনেক বিষয়, বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। এ কারণেই অনেক বিষয় কম বাস্তবায়ন হয়েছে।
 
তিনি আরও জানান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে আলোচনায়। মারণাস্ত্র এবং ছররা গুলি ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে তাদের।

সারা দেশের সার্কিট হাউজগুলোকে কেপিআইভুক্ত এলাকা ঘোষণার প্রস্তাবও রয়েছে বলে জানান সচিব।

এছাড়া ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানো, সামাজিক নিরাপত্তা  কর্মসূচি বাস্তবায়ন এবং ভৌত অবকাঠামো উন্নয়ন বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে সম্মেলনে, বলেন তিনি।

এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝