রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুসহ দগ্ধ ১১
আশুলিয়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৬০)
গ্যাস দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
X

গ্যাস দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) এবং সুরাহা (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক শ্রমিক সুমন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষে তাদের বাড়িতে আত্মীয়-স্বজন বেড়াতে এসেছিলেন। রাতে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ পরিবারের ১১ জন সদস্য দগ্ধ হন।

সুমনের ভাই সোহেল জানান, তারা সবাই সুমনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, রাত সাড়ে ১০টার দিকে ১১ জন দগ্ধ রোগী তাদের হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝