রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই গণপরিবহণ চাপা দিলো টহল গাড়ীকে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: আহত ১২
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২১ এএম  আপডেট: ১৫.০২.২০২৫ ১২:০১ পিএম  (ভিজিট : ১৯১)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত বাস
X

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরভি পরিবহনের বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। 

এ সময় এক্সপ্রেসওয়েতে অন্তত চার কিলোমিটার এলাকাজুড়ে আধাঘণ্টা সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস নিমতলিতে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী লেনে একটি পরিবহনে পেছন থেকে অন্য পরিবহন ধাক্কা দেয়। এতে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় ১০/১২ জন গুরুতর আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এএস/এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝