সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্তে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ এএম   (ভিজিট : ১৪১)
X

দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয়েছে। 

আজ সোমবার ভোর ৬টার দিকে ধোবাউড়া সদর দর্শা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া জানান, ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। এ সময় একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমকেও আটক করা হয়।

এ সময় সীমান্ত হয়ে তারা অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানান ওসি।

শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আর মোজ্জাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি।

এর আগে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এর পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝