রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খায়রুল হকসহ কয়েক বিচারক ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ করেছেন: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ০)
X

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ কয়েকজন বিচারক ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’র মাধ্যমে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিচারকরা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত না হলেও তাদের বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিচারব্যবস্থা ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ আমলে বিচারব্যবস্থার যে ক্ষতি হয়েছে, বর্তমান সরকার তা সংস্কারের চেষ্টা করছে। এ কাজে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে তিনি জনগণের আস্থা ও সহযোগিতা কামনা করেন।

সুশাসন প্রতিষ্ঠাকে সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এ লক্ষ্যেই কাজ করছে। একই সঙ্গে নির্যাতনের শিকার হলেও প্রতিশোধের রাজনীতিতে না যাওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলেও জানান তিনি। সরকারি দলের নেতাকর্মীদেরও এ নীতি অনুসরণের আহ্বান জানান আইনমন্ত্রী।

এর আগে জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে স্থানীয় আদালতগুলোর বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।

সমন্বয় সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব, জেলা পরিষদ, রাজনৈতিক দল, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝