রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্রণী ব্যাংকে ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২১৮)
X


অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। 
আজ রোববার ( ১৫ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী মো. মুরশেদুল কবীর। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক।

এই প্রশিক্ষণ কর্মসূচীতে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৪৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় প্রধান অতিথি মো. মুরশেদুল কবীর প্রশিক্ষণার্থীদের মাঝে সুদক্ষ নেতৃত্বের বিকাশে সততা, নিষ্ঠা ও নৈতিকতার গুরুত্ব এবং শাখায় অনুকরণীয় ব্যক্তিত্বের প্রকাশের মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করার বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।  বিজ্ঞপ্তি


আ. দৈনিক / কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝