রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২০৩৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষিকা ফারহানা ইয়াসমিন শিল্পীর (৪৬) প্রাণ কেড়ে নিয়েছে বেপরোয়া গতির ট্রাক। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বটতলী এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এসএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারজানা ইয়াসমিন শিল্পী দুই সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সঙ্গে মোটরসাইকেলযোগে উজানচর থেকে বাঞ্ছারামপুর আসার পথে বাঞ্ছারামপুর হোমনা সড়কের পূর্ব বাঞ্ছারামপুরের বটতলী মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, আমি শুনেছি ফারজানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমাদের বিদ্যালয়ে তার মতো একজন মেধাবী শিক্ষককে হারিয়ে গভীর শোকাহত।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চালক পলাতক থাকায় ট্রাকের নিরাপত্তার জন্য থানায় ট্রাকটি  আটক রয়েছে।

আ. দৈ. /কাশেম/ জাহিদ



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝