রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কারের সনদে শেখ হাসিনার স্লোগান
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩৯১)
X

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল ও সনদ দেওয়া হয়েছে। সেই সনদে ‘শিক্ষা নিয়ে গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সংবলিত একটি লোগো রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মেডেল এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা এ সনদ দেওয়া হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন আওয়ামী মদদপুষ্ট রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদ্য মো. আসাদুজ্জামান আসাদের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ থাকা সত্বেও সে তার ভাই আসাদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তৎকালীন শিক্ষামন্ত্রী দিপুমনির সুপারিশে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন জানান, এটা ভুলবসত হয়েছে। আমার নজরে আসার পর আমরা আর সার্টিফিকেট দিইনি। এটা আগে থেকেই করা ছিলে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝