রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৩৩)
X

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণের (২০২৪) ৩টি ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। গত শনিবার ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার’ এবং ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘বিজয়ী’ হিসেবে এবং ‘সাসটেইনেবল পার্টনারশিপ ও ইনস্টিটিউশন’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ হিসেবে পুরস্কার পেয়েছে বিকাশ।

বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা ও অন্যান্য সহকর্মীরা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। ইনটেলিয়ার-এর সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এতে ১৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন পাওয়া ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়।  বিজ্ঞপ্তি

আ. দৈনিক / কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝