রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিএমপির সাবেক কমিশনার সাইফুল কারাগারে, জেলগেটে জিজ্ঞাসার অনুমতি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৮৫)
X

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

আদালত শুনানি শেষে রিমান্ডের পরিবর্তে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে  বলেন, ঢাকা থেকে গ্রেফতার সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে বিকালে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড মঞ্জুর করেননি। তবে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে গ্রেফতার করা হয় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সিএমপিতে কর্মরত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, সাইফুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি।

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদী হয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেলের (এমআরটি) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামে ১০ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক। এসব ঘটনায় থানা ও আদালতে প্রায় ৮২টি মামলা করা হয়।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝