রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আয়না ঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৮১)
হুম্মাম কাদের চৌধুরী। পুরোনো ছবি
X

হুম্মাম কাদের চৌধুরী। পুরোনো ছবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমাকে বন্দি রাখা আয়না ঘর দেখে এসেছি।বর্তমান সরকারপ্রধান ড. ইউনূসের সঙ্গে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। যেখানে আমাকে এক মাস আটকে রাখা হয়েছে। আশা করি, এ অন্যায়ের দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। যারা আমার পরিবারকে অত্যাচার করেছিল, তাদের বিচার শিগগিরই শুরু হবে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় দরবেশ হাটে আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুপ চৌধুরী, উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি।

বিদ্যালয়ের জমিদাতা ও সভাপতি এমএ লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের উপদেষ্টা খালেদ বিন আবদুল কাদের বাচ্চু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পিয়ারুল আলম তালুকদার, বিদ্যালয়ের সচিব মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আবু সৈয়দ, ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ বেলাল, বিএনপি নেতা আব্দুল মান্নান কোম্পানি, আব্দুল আলিম প্রমুখ।

আলোচনার আগে বিদ্যালয়টির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উল্লেখ্য, এই গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। বিশাল জনগোষ্ঠীর এই এলাকার শিক্ষার্থীরা নদী পার হয়ে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিলেন। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে তাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যেত। অবশেষে এই এলাকায় নতুন স্কুল প্রতিষ্ঠা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝