রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৪ এএম   (ভিজিট : ২০১)
গভীর রাতে হঠাৎ পার্কিং করা বাসে আগুন লেগে যায়। ছবি: সংগৃহীত
X

গভীর রাতে হঠাৎ পার্কিং করা বাসে আগুন লেগে যায়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহাবীর মিয়া (১৪) নামে এক ঘুমন্ত হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ি-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এ ঘটনা ঘটে।
 
নিহত শাহাবীর লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, রাতের গভীরে আকস্মিকভাবে বাসে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাংচিল পরিবহনের ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীর আগুনে পুড়ে গেছে।
 
তিনি আরও জানান, বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক ও হেলপাররা বাসে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝