রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ মেট্রিকটন পলিথিন জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৬৪)
মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ মেট্রিকটন পলিথিন জব্দ করা হয়।
X

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ মেট্রিকটন পলিথিন জব্দ করা হয়।


মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে ১০ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পদ্মা সেতুর টোল প্লাজার ওজন স্কেলের সামনে থেকে ট্রাকভর্তি পলিথিনসহ ওই দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন: পলিথিন বহনকারী ট্রাকের চালক শরিফুল ইসলাম (৩৪) ও চালকের সহকারী মো. সজল (২২)। তাদের বাড়ি যশোরের ছোট আছরা গ্রামে।

হাইওয়ে পুলিশ অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, মাওয়ামুখী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝