রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রমজানে ১২ লাখ পরিবারে পণ্য বিক্রি করবে টিসিবি: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৩ পিএম   (ভিজিট : ৩৩২)
খুলনায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
X

খুলনায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


ট্রাকে উন্মুক্তভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পুনরায় শুরু হলো। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনার শিববাড়ী মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ সময় তিনি বলেন, রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডের বাইরে ১৩ জেলায় ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পন্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি।

কিছুটা কম মূল্যে পণ্য কিনতে সকাল থেকেই ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। এদিন প্রতি গ্রাহক  এক কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ও আধাকেজি খেজুর ক্রয় করতে পারেন। যার মুল্য ৫৮৮ টাকা। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা।

আনুষ্ঠানিক উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডের বাইরে ১৩ জেলায় ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি।’ এতে বাজার পরস্থিতি সহনীয় থাকবে বলেও আশা করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে পণ্য সরবারহ করে থাকে। স্মার্টকার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। এমাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড এক্টিভেশন সম্পন্ন হবে, এর মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে।’ 

এ সংখ্যাকে আরও বাড়াতে অতিরিক্ত ১২ লাখ পরিবারের জন্য রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এর বিনিময়ে বাজারে পণ্যমূল্য আরও সহনশীল হবে। অতিরিক্ত নয় হাজার মেট্রিকটন পণ্য ট্রাকে সেল করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে বাজার নিম্নগামী হবে, বাজার সহনশীল হবে। প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে। আমরা এমন দিনের স্বপ্ন দেখি যেদিন টিসিবির কার্যক্রম আর চালাতে না হয়। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। সেটা হয়তো একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার পরও আমরা সেটা অর্জন করতে চাই।’ 

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন খুলনার ১০টি পয়েন্টে উন্মুক্তভাবে টিসিবির এ পণ্য বিক্রি হবে। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমেও খুলনায় প্রায় দুই লাখ পরিবারও টিসিবির পণ্য কিনতে পারবেন।

এএস//




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝