রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
যমুনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ ৩ নেতা
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২০৩)
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ তিন নেতা। ছবি সংগৃহীত
X

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ তিন নেতা। ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।
 
দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো বৈঠকে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।
 
এদিকে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠকে নির্বাচন কমিশন সংসদ নির্বাচন প্রস্তুতি বিষয়ে বিএনপি নেতাদের জানান। 
 
 আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝