রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাবী আদায় না হলে ২৪ঘন্টার আল্টিমেটাম
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২৩৮)
X

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে যান চলাচল ও ভোগান্তীরোধে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন তারা। তবে দাবী আদায় না হলে আগামীকাল ২৪ঘন্টার আল্টিমেটাম দিবেন বলেও জানান তারা। 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৬ ঘণ্টার মধ্যে নতুন কমিটি বাতিলের দাবি জানান। ওই সময় ঘোষণা দেওয়া হয় এ দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করা হবে। একই সঙ্গে এ প্রহসনের কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন তারা।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝