রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজাপুরে যাত্রী ছাউনি থাকলেও নেই পাবলিক টয়লেট ভোগান্তিতে নারীরা
হাওলাদার বেলাল, ঝালকাঠি থেকে
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩৯৭)
X


ঝালকাঠির রাজাপুর বাইপাস মোড়ে যাত্রী ছাউনি থাকলেও নেই কোনো পাবলিক টয়লেট। গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে ভোগান্তিতে নারীরা। 

স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, বাইপাস এলাকায় দূর পাল্লার গণপরিবহনের কাউন্টার থাকার কারণে যাত্রীরা পাবলিক টয়লেটের অভাবে ভুগছে প্রতিনিয়ত। চট্রগ্রাম, সিলেট ও ঢাকাগামী গণপরিবহনের কাউন্টার গুলো বাইপাস মোড়ে থাকায় পরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের টয়লেটের সমস্যা থেকেই যাচ্ছে। 

এ ছাড়া বিভিন্ন যানবাহনও স্টপেজ হিসাবে এই মোড় ব্যবহার করছে। প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজন স্টপেজ হয়েই দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করে। বাইপাস‌ এলাকার স্থায়ী বাসিন্দা রহমান জানান, ঝালকাঠি , বরিশাল ও ঢাকার পরিবহনের বাইপাস বাস স্টপেজে গাড়ীর অপেক্ষা করা অবস্থায় যাত্রীদের টয়লেট ব্যবহারের প্রয়োজন হলেও কোন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পরছে তারা।

প্রয়োজনে পাশের বাড়ি-ঘরে যাওয়া ছাড়া উপায় নেই। স্থানীয় সোহেল বলেন, বেশি বিপাকে পড়েন নারীরা। অনেকে মুখ ফুটে তার সমস্যার কথা বলতেও পারেন না। পাবলিক টয়লেটের অভাবে যেখানে সেখানে কাজ সারতে হয় সাধারণ পথচারীদের। এতে পরিবেশ দূষণসহ নাগরিক র্দুভোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলেন, বাইপাসে একটি পাবলিক টয়লেট এখন আমাদের প্রাণের দাবি। 

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাহুল চন্দের সাথে কথা বললে, তিনি বলেন যাএী ছাউনী নির্মাতা সংশ্লিষ্টদের কাছে বাথরুম নির্মাণ এর ব্যপারে জানতে চাইলে তাদের বাথরুম করার নিয়ম নেই বলে জানালে আমি নিজস্ব উদ্যোগে জেলা পরিষদের সহায়তায় অতিদ্রুত বাথরুম নির্মাণ এর চেষ্টা করছি।

আ.দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝