রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“জুলাই-আগস্ট”
ছাত্র-জনতার ওপর সহিংসতার চিত্র ও ভিডিও ফুটেজ ওয়েবসাইটে আপলোডের আহ্বান
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ পিএম  আপডেট: ০৯.০২.২০২৫ ৮:৩০ পিএম  (ভিজিট : ১৮৫)
X

জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানানো হয়েছে।

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট-২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার আহ্বান জানানো হয়েছে।
 
একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে।
 
আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করে দেখা যাবে। এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) পুলিশ হেডকোয়ার্টার্স ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
 
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি -২০২৫ পর্যন্ত উক্ত ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। সূত্র বাসস। 
 
আ.দৈ/এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝