বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে গলায় রশি বেঁধে বাংলাদেশে নিয়ে আসা হবে : সোহেল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৭৪)
X

শেখ হাসিনার উদ্দেশে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা বাংলাদেশে চলবে। আপনাকে প্রয়োজন হলে গলায় রশি বেঁধে বাংলাদেশে নিয়ে আসা হবে। যদি না পারি তাহলে আমরা আমাদের নেত্রী ও নেতার সুযোগ্য সৈনিক না। দাদারা আপনাকে (শেখ হাসিনা) রক্ষা করবে, দাদাদের বুকের ভেতর থেকে তুলে নিয়ে আসব। 

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, সারা বাংলাদেশে যারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদের মুখে এদেশের জনগণ ভোটের কথা শুনতে চায় না। এর মধ্যে আমরা যাতে তাড়াতাড়ি নির্বাচন হয় এ জন্য কথা বলছি, এটার মধ্যে আবার অনেকে ভুল ধরছেন, একজন ব্যবসায়ী তার ব্যবসার নিরাপত্তা চাইবে, নারীরা তাদের অধিকার সমুন্নত থাকুক সেটাই চাইবে, আর পলিটিশিয়ান কী চাইবে? সে জনগণের জন্য যেন কাজ করার সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয়, পলিটিশিয়ান নির্বাচন চাইবে এটা অন্যায় হতে পারে না।

মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকান্দ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী।

দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলোপ্ত করে দেয় জেলা বিএনপি।

আ.দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝