রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি পুড়ে ছাই, অক্ষত কুরআন ও জমজমের পানি!
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৩২)
X

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে তার বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও ঘরের মধ্যে থাকা দুটি পবিত্রগ্রন্থ কুরআন ও সৌদি আরব থেকে নিয়ে আসা জমজমের পানির বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

শনিবার দুপুরের দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী এলাকায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সোনাগাজীতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বক্তব্যের জেরে মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোনাগাজী বিএনপির একাংশের রাজনৈতিক অঙ্গন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী অতি উৎসাহী হয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার পর অগ্নিসংযোগ করে।

এতে সাবেক সংসদ সদস্যের দুইতলা ডুপ্লেক্স বাড়িসহ তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কেয়ারটেকার হালিমা বেগম যুগান্তরকে জানান, ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেলও দুটি কুরআন এবং ৫ লিটার বোতলে থাকা জমজমের পানি অক্ষত অবস্থায় পাওয়া যায়। এটি মহান আল্লাহ তায়ালার বড় রহমত।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝