রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১৮৩)
X

সেন্টমার্টিনদ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। 

আজ শনিবার বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে বানৌজা সমুদ্র অভিযান জাহাজের মেডিকেল টিম সেন্টমার্টিন দ্বীপের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এ ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ কয়েকশো দ্বীপবাসী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধও বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল এই কার্যক্রম পরিচালনা করেন এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এ সময় কোস্ট গার্ডের প্রতিনিধিও উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।  

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝