রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ০৮.০২.২০২৫ ৭:৩১ পিএম  (ভিজিট : ৩১২)
X

ময়মনসিংহে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মুলহোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এই চক্রটি ৫০ টির বেশি অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহামেনুর রশিদ।

গ্রেপ্তারকৃত হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. শাহাদত হোসেন (৪৬), একই উপজেলার আব্দুস সালাম (৪৫), শেরপুর সদর উপজেলার মো. শিখন আলী (২০), ময়মনসিংহ মুক্তাগাছ উপজেলার মো. আবু তাহের (৩৫)।

শনিবার (৮ ফ্রেব্রুয়ারী) বিকালে পুলিশ সুপার কার্য়ালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মোহামেনুর রশিদ বলেন, গত ২৬ ডিসেম্বর 'দৈনিক প্রথম আলো' পত্রিকার আঞ্চলিক ব্যবস্থাপক (সার্কুলেশন) আবুল বাশারকে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস থেকে অপহরণ করে একটি প্রাইভেটকারে উঠিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে নিয়ে যায়। তাকে ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে এবং তার মোবাইল থেকে নিকট আত্মীয়ের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করে তাকে ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকায় আহত অবস্থায় নামিয়ে দিয়ে ঢাকার দিকে চলে যায়। 

এই ঘটনায় মামলার পর গাজীপুর, শ্রীপুর, মাওনা, ভালুকা এবং ফুলপুরে একই প্রকৃতির একাধিক ঘটনার তথ্য পায় পুলিশ। পরে জেলা গোয়েন্দা শাখার একটি দল চক্রটিকে সনাক্ত ও গ্রেফতার করার জন্য কাজ শুরু করে। গত ৫ ফেব্রুয়ারী চক্রটি একইভাবে আরও একজনকে অপহরণের জন্য প্রাইভেটকার নিয়ে বের হয়। এমন খবরের ভিত্তিতে গত ৬ ও ৭ ফেব্রুয়ারী জেলার ত্রিশাল, ভালুকা-গফরগাঁও সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুলহোতা শাহাদাতসহ এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকেে একটি নীল রঙের প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন ও নগদ ৮৭ হাজার টাকা জব্দ করে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রের মূল হোতা শাহাদত প্রায় ৮ বছর আগে মাওনা বাসস্ট্যান্ডে প্রাইভেটকার চালক থাকা অবস্থায় এই অপরাধে যুক্ত হয়। বিভিন্ন সময় একই পদ্ধতিতে ৫০ টিরও বেশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছে এবং এই দীর্ঘ সময়ে সে তিন দফায় প্রায় দুই বছর কারাভোগ করেছে। সর্বশেষ কাশিমপুর কারাগারে আটককৃত তাহেরের সাথে পরিচয় হয় এবং প্রায় দুই মাস আগে তারা জেল থেকে মুক্তি পেয়ে আবারও তাদের পুরাতন পেশায় ফিরে আসেন। শাহাদতের বড় ভাই সালাম ও তার আত্মীয় শিখন এই কাজে তাদেরকে সহযোগিতা করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা বিভিন্ন বাসস্টেন্ডে শাহাদাত তার সঙ্গীদের প্রাইভেটকারে যাত্রী তুলতেন। গাড়িতে তোলার পর মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া এবং পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলে হত্যার হুমকি দিয়ে বিকাশে টাকা দিতে বাধ্য করতেন। তাদের ব্যবহৃত বিকাশ একাউন্ট পর্যালোচনায় দেখা যায় যে, গত দুই মাসে প্রায় দশ লক্ষাধিক টাকার লেনদেন করেছে। চক্রটির আরও ৬ জন সদস্যের সন্ধান পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝