রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলা: সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৮২)
X

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় একজনকে  গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত খন্দকার সাইফুর রহমান শাহীনকে (৫২) ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাজীর বল্লভদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতিও।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। যার সালথা থানার মামলা নম্বর ১১২/২৪।  

এ ব্যাপারে  সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বিকেলে শাহীনকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝