রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানের টিকিটের উচ্চমূল্য রোধে কমিটি গঠন, প্রবাসীকল্যাণ সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ১৯২)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেছেন, বিমানের টিকিটের ঊর্ধ্বগতি নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি উচ্চ ভাড়া রোধে কাজ করছে। কলিং ভিসা থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের একটি অংশকে প্রথম ধাপে এপ্রিলে পাঠানো হবে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রিক্রুটিং এজেন্সির সদস্যদের স্মারকলিপি গ্রহণ করে এসব কথা জানান মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন, ‘সৌদি আরবে কর্মীদের সমস্যা নিয়েও লেবার উইং কাজ করছে। এর আগে সকাল ১১টা থেকে সৌদি আরবগামী কর্মীদের ভিসা জটিলতা বন্ধ, বিদেশগামী কর্মীদের এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য কমানো ও মালয়েশিয়া শ্রমবাজারে ফের সিন্ডিকেট করার অপতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন করে রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রা।’

তারা বলেন, ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে রিক্রুটিং এজেন্সির সম্পর্ক চোর-পুলিশের মতো।’ বিএমইটি থেকে কোনো সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেন রিক্রুটিং এজেন্সির মালিকরা।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝