রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৯ পিএম  আপডেট: ০৪.০২.২০২৫ ৮:৩৫ পিএম  (ভিজিট : ২১৪)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে আবারও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুরের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। এ সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধীতা করেন তদন্তকারী কর্মকর্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী রায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় সাবেক ওই মন্ত্রীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, আসামির বয়স বিবেচনায় আমরা আদালতের কাছে তার জামিনের আবেদন জানাই। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ জানুয়ারি রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ ডাক অফিসের গলিতে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার শারীরিক পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে বেরিয় আসার সময় পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং ডিম ছুড়ে প্রতিবাদ জানান।

উল্লেখ্য, নুরুজ্জামান আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে তার বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

আ.দৈ/এএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝