রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যমেলায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪১১)
X

নওগাঁ বাণিজ্যমেলা থেকে ফেরার পথে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রোববার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্যমেলা ঘুরতে যাই। আমরা রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ একটি মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, নিহতরা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আ.দৈ/এএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝