রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৬ পিএম  আপডেট: ০৪.০২.২০২৫ ৬:৫২ পিএম  (ভিজিট : ৩৩৯)
X

অত্যন্ত আনন্দমুখর পরিবেশে গত ১ শনিবার ফেব্রুয়ারি ‘জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কলেজ মাঠে সকাল এগারোটায় আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ও প্রস্তাবিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ট্রাস্টি বোর্ডের সদস্য শোয়েব রহমান রানা। 

অতিথি ছিলেন কলেজের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) গোলাম হোসেন সরকার, প্রিমিয়ার ব্যাংকের উর্ধতন কর্মকর্তা মোস্তফা তালুকদার, ডা: মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি'র রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোসাদ্দেক রেজা, প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার জাভেদ ওমর কবীর, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম শাহরিয়ার,বিশিষ্ট ব্যবসায়ী  সাইদুর রহমান কাউসার  প্রমুখ। 

মোট ৩১ টি ইভেন্টে দুই শতাধিক  ছাত্রছাত্রী ক্রীড়া  প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে সকলকে মুগ্ধ করে। 

এবারে বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের অপেশাদারি দৌড় প্রতিযোগিতা যা শিক্ষার্থীদের অনেক আনন্দ দেয়।

র/আ





Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝